বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
বায়রার নতুন প্রশাসক বদরুল হক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১০৫)
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৮ এপ্রিল থেকে চার মাসের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরো বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান
সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়েছিলেন একরোখা মাধবী
২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ
বহুল আলোচিত তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft