বুধবার ২২ এপ্রিল ২০২৬
‘রকস্টার’-এর শুটিংয়ের একাধিক দৃশ্য, বিকল্প ভাবছেন হল মালিকরা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৯:০৮ পিএম  (ভিজিট : ১০২)
গত ঈদে ‘প্রিন্স’ সিনেমায় চরম ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে এক প্রকারে তরিঘড়ি করেই শুটিং চলছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার। এরমধ্যে শুটিং দৃশ্য ফাঁস হওয়ার মতো ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনেমা হল মালিক। তাদের ভাষ্য- প্রিন্স সিনেমার ব্যর্থতায় আমরা এখনও টের পাই। তারপরও যদি রকস্টার গল্পটাও প্রকাশ্যে চলে আসে তবে শাকিবের সিনেমা আসন্ন ঈদে চালানো হবে কিনা সেটা নিয়ে ভাবতে হবে। এ ব্যাপারে আমাদের বিকল্প সিনেমা নিয়ে ভাবতে হবে।

যদিও দাবি করা হচ্ছে- শাকিব খানের শুটিং মানেই ভক্ত-অনুরাগীদের ভিড়। ঢালিউডের জনপ্রিয় এই তারকার শুটিংয়ের খবর পেলেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এক নজর দেখতে। অনেকেই সেই মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, মালয়েশিয়ায় ছবির কিছু অংশের কাজ শেষ করে এখন রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। এরই মধ্যে শুটিংয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মালয়েশিয়ায় ধারণ করা কয়েকটি দৃশ্যের ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেখানে শাকিব খানের নতুন লুক, হাঁটা ও অভিনয়ের কিছু অংশ দেখা গেছে। এর আগে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশন থেকেও এ রকম ছবি ফাঁস হতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ছবির পরিচালক আজমান রুশো। জানা গেছে, এ ঘটনায় অসন্তুষ্ট শাকিব খানও।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, ‘একজন নির্মাতা হিসেবে আমি শুধু আমার কাজটাই করতে জানি এবং মনোযোগ দিয়ে সেটাই করার চেষ্টা করছি। দিন শেষে কাজটা যদি ভালো না হয়, দায় কিন্তু আমার ওপরই আসবে। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই দর্শকদের ভালো কিছু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, ‘আমি আমার টিমের সবার কাছ থেকে মোবাইল ফোন রেখে দিয়ে শুটিং করি। কিন্তু ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ করার সময় বাইরে থেকে অনেকে দূর থেকে জুম করে ছবি ও ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। এদের থামাবে কে? কে কখন কোথা থেকে ছবি তুলছে, সেদিকে নজর দিলে তো কাজই করতে পারব না।’

জানা গেছে, ইতোমধ্যে ছবিটির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। খুব শিগগির বাকি অংশের কাজ শেষ করে শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। এরপর ঈদ উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে আদৌ এ সিনেমা এবার ঈদে মুক্তি পাবে কিনা সে ব্যাপারে সন্দিহান খোদ হল মালিক সমিতি।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
দর্শকের সামনে রাফির ‘ওয়ারী বটেশ্বর’
বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষা
ক্যান্সার আক্রান্ত অভিনেতা তপন, সহযোগিতার প্রত্যাশা পরিবারের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft