
ভারতের কলকাতায় প্রখ্যাত বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম দম্পত্তিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতোকর্মীরা লাঞ্ছিত করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
জাওয়াদ নির্ঝর নামে এক সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এ খবর প্রকাশ করে।
তার তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়।
তবে কলকাতার প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একটি সূত্র আজকালের খবরকে জানান, নিউ মার্কেট এলাকায় স্ত্রীকে নিয়ে বের হয়েছিলেন মোশাররফ করিম। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী তাকে দেখে ছবি তোলার আবদার করে। কিন্তু অভিনেতা তাদের আবদার প্রত্যাখ্যান করলে অদূরে থাকা গাজীপুর-কালীগঞ্জের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কর্মীরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। এসময় তাকে কেউ কেউ ‘লাল বদর’ বলেও মন্তব্য করে। এ পর্যায় মোশাররফ করিম প্রতিবাদ করলে উপস্থিত আওয়ামী লীগের কর্মীরা তেড়ে আসে এবং তাকে লাঞ্ছিত করে।
পরে ছবি তুলতে আবদার করা ছাত্রলীগের কর্মীরা হস্তক্ষেপ বিষয়টি শান্ত করে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেয়।
যদিও এ ব্যাপারে মোশাররফ করিমের মন্তব্য পাওয়া যায় নি। তবে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশের স্বপক্ষের শক্তির মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে ভারতের কলকাতায় অপর বাংলাদেশি শিল্পী চঞ্চল চৌধুরী দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী ও দেশটির শিল্পীদের ব্যাপক আপ্যায়নে ঢাকা-কলকাতা আসা যাওয়া করছেন।
আজকালের খবর/আতে