মঙ্গলবার ১৬ জুন ২০২৬
ভারতে যাচ্ছে ময়না
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ১:২০ পিএম  (ভিজিট : ২৯)
ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “ময়না”।

ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন, আগামী ১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে অনুষ্ঠিত হবে আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কর্তৃপক্ষ আমাদের সরাসরি উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা স্বশরীরে উৎসবে অংশগ্রহণ করবো।

উৎসব আয়োজক কর্তৃপক্ষ ইমেইল বার্তায় অফিসিয়াল সিলেকশন জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেড কে, বিষয়টি নিশ্চিত করেছেন ময়না সিনেমার পরিচালক মেঘ।

আলিম উল্লাহ খোকনের গল্প ও প্রযোজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চিত্রানায়িকা হিসেবে অভিষেক হয়েছেন নবাগত রাজ রিপা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, মিতুল, জারা, সুচনা প্রমুখ।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft