বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
লিটনের ফিফটি, সেঞ্চুরির পথে শান্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ১৩৭)
নাজমুল হোসেন শান্তর পর হাফসেঞ্চুরি পেলেন লিটন দাসও। এই জুটিতে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৭ রান। শান্ত আছেন সেঞ্চুরির পথে ৮১ রানে আর লিটন ৫২ রানে অপরাজিত আছেন।

আজ টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।

শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হন তামিম (০)।

সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সেই চাপ থেকে দলকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। চতুর্থ উইকেটে তারা এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১২৫ রানে।

আগের ম্যাচে ফিফটির পর পায়ে টান লেগে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে অপরাজিতই থেকে যান নাজমুল হোসেন শান্ত। টানা দ্বিতীয় ম্যাচে তিনি পেয়েছেন হাফসেঞ্চুরি। এটি তার ক্যারিয়ারের ১২তম ফিফটি। এরপর ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম ফিফটি করেছেন লিটন দাসও।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় মে দিবস সহ পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড
ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির করেছে নারায়ে তাকবির বলে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে রহস্যময় বর্জ্য: পরিবেশ সুরক্ষায় বাড়ছে শঙ্কা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft