শনিবার ১৮ এপ্রিল ২০২৬
সাইফের পরে সাজঘরে লিটন
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৫৫)
পরপর দুই বলে দুই উইকেট হারানো বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। তবে অল্প রানের ব্যবধানে তাঁরা সাজঘরে ফেরায় চাপে স্বাগতিকরা। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বেশ জমে উঠেছে। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ২৪৮ রানের জবাব দিতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে পর পর দুই বলে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে এই ধাক্কা পরে ভালোভাবেই কাটিয়ে তোলেন অপর ওপেনার সাইফ হাসান ও লিটন দাস।

অনেকদিন অফ ফর্মে থাকা সাইফ এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেই ফর্মটাই যেন টেনে আনলেন মূল ম্যাচে! শুরুতে একটা ‘জীবন’ পাওয়া সাইফ হাসান লিটনকে নিয়ে তৃতীয় উইকেটে দারুণ ব্যাটিং করেছেন। ফিফটির পর অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। দলীয় ১১৪ রানের মাথায় ক্যাচ আউট হন সাইফ। ফেরার আগে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন সাইফ। খানিক বাদে ফক্সক্রফটের দারুণ এক অফ স্পিনে সরাসরি বোল্ড হয়েছেন লিটন। তিনি ফিরেছেন ৬৮ বল খেলে ৩ চারে ৪৬ রান করে।

পরপর দুই উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪৬ রান। 

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft