শনিবার ১৮ এপ্রিল ২০২৬
রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:১৬ পিএম   (ভিজিট : ১৩৭)
চার দিনব্যাপী 'নবম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়ারসহ ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান উইনার, সাকিব রহমান রানার আপ এবং মিয়ংহি কিম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft