সোমবার ২০ এপ্রিল ২০২৬
আর বাকি ৫২ দিন: রেড ডেভিলদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ১২:৫৫ পিএম  (ভিজিট : ১৪৮)
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৫২ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জাপানকে ৩-২ গোলে হারিয়েছিল বেলজিয়াম। শেষ ষোলোর সেই ম্যাচে জাপান চমক দেখায় ৫২ মিনিটের মধ্যে দুই গোল করে। ২-০ গোলে পিছিয়ে পড়ে বেলজিয়াম। পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর ২-২ করে তারা। তারপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটের গোলে বেলজিয়াম জয় উৎসবে মেতেছিল। ৫২ বছর পর কোনো দল বিশ্বকাপে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পায়। তার আগে ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে তিন গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ৫-৩ ব্যবধানে কোরিয়া ডিপিআরকে হারায়।

খেলা শেষ হতে ২০ মিনিটের কিছু বেশি সময় বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে ছিল বেলজিয়াম। জ্যান ভারটংঘেন ও মারুনে ফেলাইনি তাদের সমতায় ফেরান। যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানো থেকে ২৮ সেকেন্ড দূরে, তখন গোলকিপার থিবো কোর্তোয়া জাপানের একটি ফ্রি কিক থেকে বল হাতে নিয়ে কেভিন ডি ব্রুইনাকে দেন। ১১ সেকেন্ড পর চমৎকার কাউন্টার অ্যাটাক থেকে নাসের চ্যাডলি জালে বল ঠেলে দেন।

বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছিলেন, ‘২০১৮ সালের আমাদের নিয়ে একটি প্রশ্ন উঠেছিল, প্রতিকূর পরিস্থিতিতে আমরা কীভাবে সাড়া দেবো? জাপানের বিপক্ষে সেই ম্যাচে ২০ মিনিটেরও কিছু বেশি সময় বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে থাকার পর আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলাম।’

আজকালের খবর/ এমকে








Advertisement
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করলেন স্বাস্থ্যমন্ত্রী
বাঁচতে চান অসহায় গৃহকর্মী নাজমা বেগম
পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft