শুক্রবার ১২ জুন ২০২৬
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৫২৮)
নিহত  স্ত্রী পুত্রসহ প্রবাসী আল আমিন

নিহত স্ত্রী পুত্রসহ প্রবাসী আল আমিন

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (৩৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ১০ বছর বয়সী ছেলে আবির গুরুতর আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিহাদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সরদার বাড়িসংলগ্ন এলাকায় দুবাই প্রবাসী আল-আমিনের স্ত্রী নাসিমা বেগম বসবাস করতেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতের খাবার শেষে ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে নাসিমা ও তার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত শিশু আবির জানায়, স্থানীয় জামাল মেম্বারের ছেলে জিহাদ ঘরে ঢুকে তার মাকে কুপিয়ে হত্যা করে এবং তাকেও আঘাত করে। তাকে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। পরে সে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

নিহতের চাচা শ্বশুর নাজিম উদ্দীন বলেন, গুরুতর আহত অবস্থায় আবির ঘটনাটি জানালে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার সকালে পুলিশ নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত আবির বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম জানান, আহত শিশুর তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে জিহাদকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. জিয়াউদ্দিন বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft