রবিবার ২৮ জুন ২০২৬
নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৩)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ   সবুজ মিয়া ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft