রবিবার ২৮ জুন ২০২৬
কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৮)
নীলফামারীর কিশোরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে চার অনলাইন ক্যাসিনো জুয়াড়িসহ আটজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইনে ক্যাসিনো জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাজেডুমরিয়া এলাকার রাজ্জাকের ছেলে আতিকুজ্জামান অনিক (২৬), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম মিলন (৪০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২৩) ও মৃত টেপু বর্মনের ছেলে দিপীল রায় (২৮)।

অপরদিকে, একই রাতে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকায় মাদক সেবনের সময় আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন—পানিয়ালপুকুর এলাকার মৃত আবতাফ আলীর ছেলে মনিকুল ইসলাম (৩০), মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (২১), মুশরুত বালাপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (১৯) ও মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২০)।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ক্যাসিনো জুয়া খেলার অপরাধে চারজন এবং মাদকসেবনের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft