মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৬৩৩)
পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে ভবনটির পাইলিং কাজের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকটে থাকা এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এমন উদ্যোগ নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “শিক্ষার গুণগত মান বাড়াতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এটি জেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকির মাধ্যমে কাজের মান নিশ্চিত করা হচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার প্রমুখ।

জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় বিদ্যালয়টি আধুনিক রূপ পাচ্ছে। ভবনটি জেলার অন্যতম নান্দনিক শিক্ষা অবকাঠামো হিসেবে গড়ে উঠবে।”

নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত নকশা অনুযায়ী গুরুত্বসহকারে পাইলিং কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ভবনের কাঠামো দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার বলেন, “নতুন ভবনটি নির্মিত হলে কয়েক হাজার শিক্ষার্থীর ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব ও লাইব্রেরি সংকট দূর হবে।”

বর্তমানে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে পাইল ফাউন্ডেশন স্থাপনের কাজ চলমান রয়েছে। ভবনটি নির্মাণ সম্পন্ন হলে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft