শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে হামের টিকা দেওয়া শুরু হবে ২০ এপ্রিল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৩৫)
রাজবাড়ীতে আগামি ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকা দেওয়া শুরু হবে। চলবে ১০  মে পর্যন্ত। ছয় মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই টিকার আওতাভুক্ত হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই তথ্য জানান সিভিল সার্জন এস এম মাসুদ।

সিভিল সার্জন এসএম মাসুদ বলেন, রাজবাড়ীতে নিয়মিতভাবেই হামের টিকা প্রদান করা হচ্ছে। জেলায় এখনও ২১ হাজার টিকা মজুদ আছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকার শিশুদেরকে হামের একটি বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ৬ মাস একদিন বয়সের শিশু থেকে ৫ বছর বয়সী সকল শিশু এই টিকার অন্তভুক্ত হবে। ৫ বছরের উপরে যদি কোন শিশুর টিকা প্রয়োজন হয় তাহলে বেসরকারি ভাবে কিনতে পারবেন।  তবে  কোন শিশুকে যদি  একবার হামের টিকা প্রদান করা হয় তাহলে এই টিকা প্রদানের কমপক্ষে ২৮ - ৩০ দিন অতিবাহিত হওয়ার এই বিশেষ ডোজ নিতে পারবে। অনলাইন ও অফলাইনের মাধ্যমে এই টিকা গ্রহণ করা যাবে। জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে সরকারি স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা  দেওয়া হবে। ইতমধ্যে ৮৫ হাজার ডোজ টিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। চলতি বছর জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ৭৪ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে। বাকীদের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

এসময় কোন শিশুর শরীরে হামের উপসসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে স্থানীয় হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইবাদত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের  মেডিকেল অফিসার শেখ সোহানসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার
নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, বাড়ছে সরকারি ছুটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কিশোরগঞ্জের মাগুড়ায় ৭ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন
৮৯ হাজার ভোটের লড়াই থেকে শীর্ষ নেতৃত্বে এবার এমপি চান মাজেদা!
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft