রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ১৮৪)
সম্প্রতি রাজধানী ঢাকায় ফের বাড়ছে বায়ুদূষণ। বেশকয়েক দিনের ধারবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। 

বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় ছুটির দিনেও ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৭১। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে তালিকার শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ৬৫৮। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা, তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং চতুর্থ স্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু রয়েছে।

দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১০৭ থেকে ৬৫৮-এর মধ্যে রয়েছে বলে জানা গেছে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
‘নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে কাজ করছে গুপ্ত জাশি’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft