নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া হাইস্কুল মাঠে সাতদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) জাতীয়তাবাদী দল বিএনপি মাগুড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপি‘র সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
আমন্ত্রিত অতিথি ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত চৌধুরী বৃটেন, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, মাগুড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি গোলাম মোস্তফা, মাগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য কবি আনিছুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন- জাতীয়তাবাদী দল বিএনপি মাগুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি আয়নাল হক।
উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মাগুড়া ইউনিয়ন শাখার সহ: সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল মাগুড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক রাজু সহ মেলা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। অতিথিরা তাদের বক্তিতায় বলেন সাতদিন ব্যাপি মেলায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে যেন পরিচালনা হয়। সে ব্যাপারে মেলা উদযাপন কমিটির লোকজনদের পরামর্শদেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানে সঙ্গীত পরিবেশ করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী পুতুল রানী রায়সহ স্থানীয় শিল্পী মিতা ও সানি।
আজকালের খবর/বিএস