শুক্রবার ১৫ মে ২০২৬
দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭, আহত ৫
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১:৫৮ পিএম  (ভিজিট : ২৯৯)
দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হাসানপুর এলাকায় দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকে থাকা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন।

ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা। আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/ এমকে








Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft