মাগুরার মহম্মদপুরে বিজিবি সদস্যের স্ত্রীর আত্মহত্যা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ তবিবুর রহমান অবসরপ্রাপ্ত (বিজিবি) সদস্যের স্ত্রী শিউল পারভীন (৪৫) বলে জানা যায়। স্বামী স্ত্রী দ্বন্দ্বে সোমবার খুব ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
বিজিবি সদস্য তবিবুর রহমান তিন মাস আগে অবসরপ্রাপ্ত অবস্থায় বাড়িতে অবস্থান করছেন। তার প্রাপ্তবয়স্ক একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটি সৌদি প্রবাসী এবং মেয়ে বিবাহিত। সংসারে স্বামী স্ত্রী ছাড়া আর কেহ বসবাস করেন না। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। ওই দিন রাতের শেষ অংশে ভোররাতে স্ত্রী শিউলী পারভীনকে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে স্বামী তবিবুর রহমান। পরে ডাক চিৎকার করে এলাকার লোকজন জড়ো করে।
স্থানীয় লোকজন শিউলী পারভীনকে ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত উদ্ধার করে এবং তাকে মৃত বলে নিশ্চিত করে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে মৃত্যু বিষয়ে কোন অভিযোগ নেই বলে জানা যায়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান কোন পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায় নাই ফলে সকলের সম্মতিতে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
কাওছার আল হাবীব/আজকালের খবর