হাইতির উত্তরাঞ্চলীয় গ্রামীণ এলাকার লাফেরিয়ের দুর্গে পদদলনের এক ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) পদদলনের এ ঘটনা ঘটে।
হাইতির উত্তর বিভাগের দমকল বাহিনী প্রধান জঁ অঁরি পেতি জানিয়েছেন, ১৯ শতকের প্রথমদিকে তৈরি করা ঐতিহাসিক দুর্গটি স্থানটি শিক্ষার্থী ও পর্যটক দিয়ে ভরা ছিল। তারা দুর্গটির বার্ষিক উৎসবে যোগ দিতে এসেছিল।
পেতি জানান, দুর্গটির প্রবেশপথে পদদলনের ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টি হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।
হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-আইমে এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্গের উৎসব উপলক্ষ্যে ‘অনেক তরুণ লোকজন’ সেখানে হাজির হয়েছিল। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
আজকালের খবর/বিএস