মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
রংপুরের বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৪৯১)
রংপুরের বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে রংপুর ও গাইবান্ধা র‌্যাবের যৌথ অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসমীকে গ্রেপ্তার করে।

আসামী মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিফুল মিয়া (৪২)।  এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বাক-প্রতিবন্ধী হলেও তিনি আকার ইঙ্গিতে সবকিছু বোঝাতে পারেন। গত বছরের ৩১ জুলাই ওই ভুক্তভোগীর স্বামী তাকে বাড়িতে একা রেখে কাজে চলে  গেলে প্রতিবেশী নিফুল তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী আকারে ইঙ্গিতে তার স্বামীকে বিষয়টি বোঝালে তিনি মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত নিফুল গা ঢাকা দেয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামী চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামী গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামী গ্রেপ্তারে সচেষ্ট হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft