মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
রংপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪২১)
রংপুর পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাউনিয়ার শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন (৪২) ও কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (৪৫)। 

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে একটি মাটি বোঝাই ট্রাক্টরের সাথে ব্যাটারীচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটলে যাত্রী রাশেদা বেগম(৪৫) ঘটনা স্থলেই প্রাণ হারান। এছাড়াও ব্যাটারিচালিত অটোতে থাকা যাত্রী একই গ্রামের জাহেদুল ইসলাম (৫০) আব্দুর রশিদ (৫৫) সোনালী বেগম(৫০) গুরুতর আহত হয়।

এদিকে নগরীর মর্ডান মোড়ে বুধবার (৮ এপ্রিল)  রাত পৌনে ১১টার দিকে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইউপি সদস্য মহির উদ্দিন।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft