সোমবার ১৩ এপ্রিল ২০২৬
চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ২৩৩)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে।

যুক্তরাষ্ট্রের সময় বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন।

চুক্তি মানা বা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখেন, যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)— তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে 'গোলাবর্ষণ শুরু হবে' এবং তা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে, যা আগে কেউ কখনও দেখেনি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ফারসি ভাষার এক বিবৃতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানিয়েছে। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।  সূত্র: রয়টার্স

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft