শনিবার ২০ জুন ২০২৬
লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৪০৪)
লালমনিরহাট জেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশ জানায়, বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার বাসিন্দা। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, নাশকতা ও হত্যাসহ পাঁচটি মামলায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ-এর এই নেত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লালমনিরহাটে আনা হয়েছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft