সোমবার ২৫ মে ২০২৬
কুমিল্লায় কৃষককে কুপিয়ে হত্যা
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৩৭৩)
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মাওলা সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়ন মহেশপুর গ্রামের বাজার এলাকায় এঘটনা ঘটে। মাওলা সরকার মহেশপুর গ্রামের মৃতঃ হাসেম সরকার ছেলে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্তরা ধারালো অস্র দিয়ে মাওলা সরকারকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। 

নিহত স্ত্রী ফাতেমা ও ভাই কাশেম সরকার বলেন, আগেও মাওলা সরকারের উপর হামলা করা হয়েছিল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। ওই ঘটনায় মামলা চলমান।

বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সন্দেহজনক হিসেবে কিছু নাম পেয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। আমরা সব কিছু খতিয়ে দেখছি

আজকালের খবর/রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft