শুক্রবার ১২ জুন ২০২৬
জামিনে মুক্তি পেলেন ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৪৬২)
ভোলায় ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া জামায়াত কর্মী বিবি সাওদা জামিনে মুক্তি পেয়ে সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আবেগাপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ভবিষ্যতে কঠোর আন্দোলনের ইঙ্গিত দেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

ভোলা জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে জামায়াত কর্মী বিবি সাওদা সরকারের আচরণের প্রতি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা কি এজন্য রক্ত দিয়েছিলাম? বাকস্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে সেই বিপ্লবের অর্থ কী? এ সময় তিনি কাঁদতে কাঁদতে জাতির কাছে একাধিক প্রশ্ন তুলে ধরেন। আমরা বাকস্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। যদি তা হরণ করা হয় তাহলে দেশে আবার গণবিপ্লব শুরু হবে।

এ সময় আদালত চত্বরে জামায়াতের বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়। অভিযোগটি জামিনযোগ্য হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের পক্ষে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারায় শুনানি শেষে সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান।

উল্লেখ্য, চলমান তেল সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার অভিযোগে গত ৫ এপ্রিল গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী সাওদাকে গ্রেপ্তার করে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, তার তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে, যা অমানবিক।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft