বুধবার ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৫:০১ পিএম  (ভিজিট : ৩৩২)
লক্ষ্মীপুর শহরের আধুনিক হাসপাতালের ডিএমডি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদ, শহর শাখার সভাপতি নাছির উদ্দিন, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহ-সভাপতি নুরুল হুদা, ব্যবসায়ী আবুল কালাম ও সামছুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, রোববার বিকেলে চকবাজারে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী মো. শহিদুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পুনরায় তাকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft