শুক্রবার ১২ জুন ২০২৬
দৌলতখানে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৫৫২)
ভোলার দৌলতখানে নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ ও পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে মো. ইউসুফ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এই ন্যাক্কারজনক ঘটনার কথা জানান। 

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ইউসুফ। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে অত্যন্ত গোপনে তার গর্ভপাত ঘটানো হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর গত শুক্রবার (৩ এপ্রিল) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ শনিবার বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ইউসুফ উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুরের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই জঘন্য অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft