বুধবার ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে শিশুদের মধ্যে হামের প্রকোপ; ১১৪ শিশু হাসপাতালে ভর্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৩৬৫)
লক্ষ্মীপুরে হঠাৎ করেই শিশুদের মধ্যে হাম ও পানিবাহিত রোগের সংক্রমণ বেড়েছে। বুধবার দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত ১১৪ জন শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই ওয়ার্ডে ছোঁয়াচে ও সাধারণ রোগী একসঙ্গে থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাধারণ রোগীদের স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলায় শিশু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী আসায় অনেক শিশুকে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, তিল ধারণের ঠাঁই নেই।

সদর উপজেলার চর রুহিতা থেকে আসা সাত মাস বয়সী এক শিশুর মা ফাতেমা বেগম বলেন, “আমার বাচ্চা ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু পাশেই হামের রোগী রয়েছে। আমরা খুব ভয়ে আছি—সুস্থ বাচ্চাটাও আক্রান্ত হয়ে যায় কি না।”

রামগঞ্জ থেকে আসা অভিভাবক আব্দুল হাই অভিযোগ করে বলেন, “হাসপাতালে পা ফেলার জায়গা নেই। এক বেডে দুই-তিনজন শিশুকে রাখা হচ্ছে। এর ওপর হামের মতো ছোঁয়াচে রোগ ছড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

কর্তব্যরত সিনিয়র নার্স লিলু রাণী দাশ বলেন, “রোগীর চাপ অনেক বেশি। বেড স্বল্পতা সত্ত্বেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, হাম ছোঁয়াচে হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময়মতো চিকিৎসা নিলে আক্রান্ত শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। রোগীদের আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে এবং চিকিৎসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগ শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft