শনিবার ৪ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ২ অবৈধ ইটভাটায় অভিযান,কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৪:৩৭ পিএম  (ভিজিট : ২৬১)
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা বাগদোবাড়ীয়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ আইনটিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ এবং বায়ুদূষণ রোধে নির্ধারিত শর্ত লঙ্গন করলে জরিমানা ও ভাটা বন্ধের বিধান রয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ আদালতে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর /আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft