শুক্রবার ৩ জুলাই ২০২৬
ইবিতে মাইকেল মধুসূদন দত্ত স্মরণে বাংলা একাডেমির সেমিনার
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৯৪)
বাংলা একাডেমি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের যৌথ উদ্যোগে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ।

সেমিনারে ‘মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টিকর্ম: প্রথারোধিতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও দ্রোহের আখ্যান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি.এম মনিরুজ্জামান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ও অধ্যাপক গাজী মো. রবিউল হোসেন।

আলোচকরা বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আঙ্গিক ও ভাবনায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছেন। কবিতার কলাকৌশল ও নাট্যসাহিত্যে তিনি যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তা ঐতিহাসিক। প্রথা ভাঙার এই মহান কারিগর তাঁর সৃষ্টিতে সনাতন ধারা ভেঙে রক্তমাংসের মানুষের জয়গান গেয়েছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft