বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
হামলার প্রতিবাদে যবিপ্রবিতে সহপাঠীদের বিক্ষোভ ও আলটিমেটাম
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২৪)
ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার (০৮ জুলাই ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে খেলা চলাকালে এআইএস বিভাগের শিক্ষার্থীদের সাথে কয়েকজন উশৃঙ্খল শিক্ষার্থীর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। প্রক্টরের সামনেই তখন দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে জিমনেসিয়ামের বাইরে ও শহীদ মিনার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে এআইএস বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনার সাথে জড়িত হিসেবে বিভিন্ন বিভাগের মাহাফিজ, কিবরিয়া, সাজ্জাদ, শাওন, রাফি, নাহিন, সুজয়, এজাজ, গোবিন্দ এবং আহাদ হোসেন সৈকতের নাম উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইয়ারুল কবীর শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ভিত্তিতে এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft