শুক্রবার ১৫ মে ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটে ৮৫ পেয়ে প্রথম ঐশী, পাসের হার ৬৬ শতাংশ
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৩২৩৯)
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬৬ শতাংশ। এতে সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান স্থান অধিকার করেছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্রী ফারহানা সুলতানা ঐশী। এবং অকৃতকার্যের দিক থেকে সর্বশেষের ভর্তিচ্ছু মাইনাস ৫ পেয়েছেন।

সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেন। 

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭৭.৫০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন (২২.৫০%)।

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর উপরে) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন। অর্থাৎ, উপস্থিত পরীক্ষার্থীদের পাসের হার ৬৬.০০ শতাংশ। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬২২ জন (৩৩.৫০%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র ভরাট সংক্রান্ত ভুলের কারণে ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। যোগ্য প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।

আজকালের খবর /আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft