শনিবার ২৫ জুলাই ২০২৬
কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের ঈদ প্রীতি ও ফ্যামিলি গেট-টুগেদার
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৫২৩)
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা অ্যালামনাইদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব, কোম্পানীগঞ্জের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ প্রীতি ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর এলাকার একটি বাগানবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের অ্যালামনাই সদস্য ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ভিডিও কলে যুক্ত হয়ে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, কবি ও রাজনীতিবিদ আব্দুল হাই সেলিম। সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি, শিল্পপতি ও বিদ্যানুরাগী মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর।

এ সময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিএনওর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক আব্দুর রহিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়। এর মধ্যে বল নিক্ষেপ, পিলো পাসিং, শিশুদের খেলাধুলা, গজল পরিবেশন, ছড়া ও কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণ।

শেষপর্বে র‍্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের এক্সিকিউটিভ কমিটি এবং এতে ক্লাবের অন্যান্য সদস্যরাও সার্বিক সহযোগিতা করেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft