পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটে বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল্লাহ-আল-হাফিজের উদ্যোগে ১২০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯মার্চ) জয়পুরহাট সদর উপজেলার শুকাহার মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।
উদ্যোক্তা মোঃ আব্দুল্লাহ-আল-হাফিজ তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো অসহায় মানুষই কষ্টে থাকবে না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাটথানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। স্থানীয়দের মতে, এ উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে।
আজকালের খবর/ এমকে