মঙ্গলবার ২৬ মে ২০২৬
নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেলো প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:০৬ এএম   (ভিজিট : ১০)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি ২০৩টি পরিবারের হাতে এ সহায়তার নগদ অর্থ তুলে দেন। উপজেলার বিভিন্ন গ্রামের বাছাইকৃত ২০৩টি পরিবারের মাঝে ১৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছেন। সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারগুলোর জরুরি আর্থিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দরিদ্র, সুস্থ ও অসহায় মানুষেরা। 

উল্লেখ্য, এর আগেও সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন তাঁর ঐচ্ছিক তহবিল হতে কাহালু-নন্দীগ্রাম উপজেলার ৯৪জনকে ১৫০০ টাকা করে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft