মঙ্গলবার ২৬ মে ২০২৬
নন্দীগ্রামে রোগাক্রান্ত গরু জবাই করায় জরিমানা
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৮:২৭ এএম   (ভিজিট : ৫৭৫)
বগুড়ার নন্দীগ্রামে রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে জবাইকৃত গরুর মাংস ধ্বংস করে দেওয়া হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টায় নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর হাটে মাংস বিক্রেতা কসাই আলী হাসান একটি রোগাক্রান্ত গরু জবাই করে। এ খবর জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে কসাই আলী হাসান (২৬) কে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

সেই সাথে জবাইকৃত গরুর মাংস বিনষ্টপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেন। 

কসাই আলী হাসান নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। 

পরে তিনি নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের মজুদ পরীক্ষা এবং অতিরিক্ত তেল মজুদ না করা ও ন্যায্য মূল্যে তেল বিক্রয়ের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft