মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৮:১৪ এএম   (ভিজিট : ৩৩৬)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী এই ঈদগাহকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে এক বার্তায় বিজিবি এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন শুরু করেছে। ঈদের দিন পর্যন্ত তারা মাঠে অবস্থান করবে।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এটি হবে এ ময়দানের ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। এতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে থাকবেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। পাশাপাশি ছাতা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্নে তাদের নামাজ আদায় করতে পারেন।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
নিজেকে অবিবাহিত বলে সন্তানসহ যুবককে বিয়ে করলো এক নারী, আদালতের দ্বারস্থ যুবক
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকার বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft