মঙ্গলবার ২৬ মে ২০২৬
জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:০৬ এএম   (ভিজিট : ৪৯২)
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটে  অসহায় ও হতদরিদ্র মানুষের  মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বাজলা স্কুল মাঠে   অধ্যক্ষ শামসুল হক   ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়। 

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত অধ্যক্ষ শামছুল হকের ছেলে  ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান পরিবারগুলোর সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, আটা, চিনি, সেমাই, তেল  ও গুড়া দুধ।

ঈদ সামগ্রী পেয়ে সবুজ নগর মহল্লার মালেকা বানু, সরদার পাড়া মহল্লার আলেয়া বেগম, শান্তি নগর মহল্লার আসলাম হোসেন, বুলু পাড়া মহল্লার আব্দুল মতিন সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান,  জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,  সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সোহেল, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সহ সভাপতি নাজমুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের  সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বম্বু ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত অধ্যক্ষ শামছুল হকের ছেলে  ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশনায় করোনা সময়কাল থেকেই আমরা জয়পুরহাটের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।

নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন ও ৩১ দফার রূপরেখা তিনি দিয়েছেন, তার আলোকেই আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রথম এ বছর আমরা এমন আয়োজন করি। এছাড়া একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ফাউন্ডেশন শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা প্রদান ও সামাজিক উন্নয়ন সহ মানবিক সব সেক্টরে এখন থেকে কাজ করে যাবো। 

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft