রবিবার ২৯ মার্চ ২০২৬
মহাখালীতে যাত্রীদের দীর্ঘ সারি, বাস-টিকিট সংকটে চরম ভোগান্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : )
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে যাত্রাপথে চরম ভোগান্তির মুখে পড়ছেন তারা। বাস ও টিকিট সংকটে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে যাত্রীদের দীর্ঘ সারি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক যাত্রী টিকিট পাচ্ছেন না। কেউ কেউ আবার বাড়তি ভাড়া দিয়েও টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, যে কয়েকটি বাস ছেড়ে যাচ্ছে সেগুলোতেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা পর্যন্ত। এমনকি অতিরিক্ত ভাড়া দিতে চাইলেও অনেক সময় টিকিট পাওয়া যাচ্ছে না।

কয়েকজন যাত্রী জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন তারা। এই ভোগান্তির শেষ কোথায়—এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবে বাস কাউন্টার সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বাস সংকটের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি নিতে নিষেধ করলেন সিরাজগঞ্জের ইউএনও
ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামার নির্দেশ নৌমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft