রবিবার ১২ এপ্রিল ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও শুনসান ঢাকা
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৯৯১)
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা। রাজধানীর পাড়া-মহল্লায় নেই মানুষের কোলাহল। তালা ঝুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলোয় এমনই চিত্র দেখা গেছে।

শাহরের প্রতিটি এলাকা নীরব। চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও অবসাদগ্রস্ত রূপ ধারণ করেছে।

রাজধানীর বাড্ডা এলাকায় কথা হয় স্থানীয় বাসিন্দা মারুফ ছালেক বলেন, রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। আর যারা ঢাকায় আছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর বের হচ্ছেন না।

মোহাম্মদপুর অটোচালক হাসান আলী বলেন, ‘ঈদের দিন রাস্তায় অনেক মানুষ চলাচল করছিল। আজকে অনেকটাই কম মানুষ দেখা গেছে। ভাড়া কম বললেও নিয়ে যাচ্ছি, কিন্তু যাত্রী পাচ্ছি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী কিছু ভাড়বে বলে আশা করছি।’

পল্টন এলাকায় আকাশ পরিবহনের চালক মজিদ প্রামাণিক জানান, যাত্রী নেই। দীর্ঘ সময় একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না। ৫/৭জন যাত্রী নিয়ে সকালে বাস ছেড়েছি।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft