সোমবার ১৩ এপ্রিল ২০২৬
ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৭১৯)
রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করায় এক সরকারি কর্মচারীসহ কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-  মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪) বলে জানা গেছে। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর বক্তব্য: ‘জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা’
পাকুন্দিয়ায় ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ তেল-আটা জব্দ, জরিমানা ও কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft