সোমবার ১৩ এপ্রিল ২০২৬
শেরেবাংলা নগরে চুরির চেষ্টা নস্যাৎ, দুইজন আটক, আনসার সদস্য আহত
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১:৩৯ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ১১:৪০ পিএম  (ভিজিট : ২৪০৮)
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় চুরির চেষ্টা নস্যাৎ করে দুইজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন।

গত শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিচতলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে এবং তার সহযোগী বাইরে অবস্থান করছিল। ভেতরে ঢুকে তারা পানির কল ভাঙার চেষ্টা করলে শব্দে ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসে বিষয়টি।

এ সময় আনসার সদস্য মো. কাওসার হোসেন ও মো. আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করার চেষ্টা করেন। এক পর্যায়ে দুর্বৃত্তরা পানির কল দিয়ে কাওসার হোসেনের মাথায় আঘাত করে তাকে আহত করে।

তবে সহকর্মীর ওপর হামলার পরও অন্য আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দুইজনকে আটক করতে সক্ষম হন।

আহত কাওসার হোসেনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় সেলাই দিয়েছেন এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—রেজাউল (২৯) ও মো. রাতুল (১৯)। পরে তাদের বাংলাদেশ পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা রক্ষা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনসহ গ্রেপ্তার ৭
সমঝোতা হয়নি, আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান
পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft