রবিবার ২৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : )
রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গত রবিবার রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। ঘটনার সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।

পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলায় সাত থেকে আটজন অংশ নেয় এবং তাদের একটি নির্দিষ্ট এলাকা থেকে ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল।

নিহত রাকিবুল ইসলামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী।

রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযান
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি নিতে নিষেধ করলেন সিরাজগঞ্জের ইউএনও
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft