মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩৮৪)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ ইমন মিয়া (২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ইমন মিয়াকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা এলাকার হানিফ মিয়ার ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

কটিয়াদী মডেল থানা সুত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।ঠিক কীভাবে বা কোন যানবাহনের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
নিজেকে অবিবাহিত বলে সন্তানসহ যুবককে বিয়ে করলো এক নারী, আদালতের দ্বারস্থ যুবক
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকার বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft