বুধবার ২৪ জুন ২০২৬
নবীনগরে গলা কেটে হত্যা চেষ্টা, ৩ দিনেও গ্রেপ্তার হয়নি আসামী
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৬০২)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে স্নাতকপড়ুয়া মোশাররফ হোসেন (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা চেষ্টার তিন দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি আসামী।

গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী রসুল্লাবাদ গ্রামেরই নেশাগ্রস্ত অটোচালক নাজিম মিয়া (৩০) মোশারফের সঙ্গে দেখা করতে এসে গল্পগুজব করে। পরে ওইরাতে তাদের বাড়িতে রাত্রিযাপন করতে চায়। এতে রাজি হননি মোশারফের মা।
এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্ত নাজিম বাড়ি থেকে চলে গেলেও শুক্রবার ভোরে বাড়ির ছাদে ওঠে দরজা ভেঙে মোশারফের কক্ষে ঢুকে। সেসময় ঘুমন্ত মোশারফকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায় নাজিম মিয়া। মোশারফের আর্তচিৎকারে ঘরের অন্যান্য লোকজন ছুটে এলে নাজিম দৌড়ে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় মোশারফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গলায় ৪৮টি সেলাই নিয়ে গুরুতর আহত  মোশারফ দুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও, তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। মামলার বাদী মোশারফের মা কোহিনূর বেগম বলেন, তার ছেলে মোশারফ হোসেন ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে অনার্সে পড়ছে। ঈদের ছুটিতে সে সম্প্রতি গ্রামের বাড়িতে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft