শনিবার ১৮ এপ্রিল ২০২৬
ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ২৫২)
ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ইরাক-জর্দান সীমান্তবর্তী তুরাইবিল শহরের কাছে বৃহস্পতিবার (১২ মার্চ) এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ইরান দাবি করেছে, ইরাকে তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে। 

বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ।
ইরান যুদ্ধে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল এই বিমান। এ সময় আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুল আঘাতে ভূপাতিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ঘটনাটি ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মিত্রপক্ষের আকাশসীমায় ঘটেছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট একটি ট্যাংকার বিমান জরুরি পরিস্থিতি ঘোষণা করার পর বৃহস্পতিবার পরে তেল আবিবে অবতরণ করে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে।

বিধ্বস্ত বিমানের ক্রুরা বেঁচে আছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।  ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিধ্বস্ত বিমানটি আগুনে জ্বলতে দেখা গেছে।

এই ঘটনার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযানে চতুর্থবারের মতো কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এলো। এর আগে চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। ওই ঘটনায় মার্কিন বাহিনীর ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করতে সক্ষম হন।

আজকালের খবর/ এমকে










Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft