শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৭১)
গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায়, শাহজালাল শেখ (৪৮) নামে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) উপজেলার সদর বাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন শাহ জালালের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এসময় ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানার পুলিশ সহযোগিতা করেন। দন্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, জ্বালানী তেল মজুদ করার সংবাদ পেয়ে শাহজালালের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (১) ধারায় তেল ব্যবসায়ী শাহজালাল শেখ (৪৮)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আমাকে শেখ হাসিনা অনেক লোভ দেখিয়েছেন: স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft