বুধবার ১৭ জুন ২০২৬
রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ আটক-২
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৩৩৮)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার  (১১ মার্চ) রাতে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের  সরজু মিয়ার  ছেলে আবু হানিফ (৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার  ছেলে ইউসুফ মোল্লা (২০)। 

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)আসনের  সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে  স্থানীয় বিএনপি ও  যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে । উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা টেবলেট, এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এসময় মাদকবহনকারী  প্রাইভেটকার (ঢাকা  মেট্রো-খ-১১-২৩৩৮)  জব্দ করা হয় । 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে ।
  
প্রত্যক্ষদর্শীরা জানায়,অভিযানের সময় মাদককারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসানসহ ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে  রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft