মঙ্গলবার ২৬ মে ২০২৬
তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য পিন্টু
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৭৯৮)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। প্রায় এক বছর প্রশাসকের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনার পর এবার এক ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৯ মার্চ জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে ইউপি সদস্য মো. মামুনুর রশিদ পিন্টুকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। এতে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

জেলা প্রশাসকের কার্যালয় ও তিলকপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সেলিম মাহবুব সজলের বিরুদ্ধে মামলা দায়ের হলে তিনি আত্মগোপনে চলে যান। প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব পালন না করায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি প্রায় এক বছর পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করেন।

তবে বিভিন্ন কারণে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। পরে জেলা প্রশাসনের এক অফিস আদেশে ইউপি সদস্য মো. মামুনুর রশিদ পিন্টুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা এবং স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিলকপুরের বাসিন্দা আজমল হোসেন বলেন, জনপ্রতিনিধি না থাকায় ইউনিয়নের মানুষ নানা সমস্যায় পড়েছিলেন। ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় নাগরিক দুর্ভোগ কিছুটা হলেও কমবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ পিন্টু বলেন, “আমি জেলা প্রশাসকের অফিস আদেশ পেয়েছি। সেই অনুযায়ী দায়িত্ব পালন শুরু করেছি।”

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft