রবিবার ১৯ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জে টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৪৫৩)
নীলফামারীর কিশোরগঞ্জে কাজের টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।
 
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সামগ্রী সরবরাহের টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের পরে দশটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। সেখানে কাজ পায় বাঁধন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মেধা কনস্ট্রাকশন কাজ না পাওয়ায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলমাস, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান। এসময়ে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কেন কাজ দেওয়া হলো না সেটি জানতে চায়। এক পর্যায়ে যুবদল নেতাসহ সঙ্গে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তার টেবিল ধাপরিয়ে তাকে বিভিন্ন হুমকি দেয়।  এ ঘটনায় প্রতিবাধে বুধবার হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। 

চিকিৎসা নিতে আসা মতিউর রহমান, কাশেম আলীসহ আরো অনেকে বলেন, সকালে হাসপাতালে এসেছি এখানে চিকিৎসক বসেনি এজন্য ফিরে যাচ্ছি । শুনলাম চিকিৎসককে কেউ হুমকি দিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ক্যাশিয়ার বুলবুল আহমেদ বলেন, গতকাল সকালে আমরা স্যারসহ হাসপাতালের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময়ে হঠাৎ করে যুবদলের হাসানুরসহ কয়েকজন এসে টেন্ডার না পাওয়ার কারনে স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়।
 
এসময়ে তারা বলেন টেন্ডার আমাদের দিতে হবে। এখন টেন্ডার হয়েছে সেটি স্থগিত করে আমাদের নামে দেন। আমরা অবাক হয়ে ছিলাম সচ্ছভাবে টেন্ডার হয়েছে তবুও তারা এসে এমন একটা অপ্রতীকর ঘটনা ঘটালো। 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি বেগম বলেন, গতকাল আমাদের স্বাস্থ্য কর্মকর্তাকে কয়েকজন ব্যক্তি এসে হুমকি দিয়েছেন। এজন্য আজকে আমরা সবাই কর্মবিরতি পালন করছি। যতক্ষণ এর সঠিক বিচার পাবো না ততক্ষণ আমরা কাজে ফিরব না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.নীল রতন দেব বলেন, টেন্ডার হয়েছিলো সেখানে সব নিয়ম মেনে করা হয়েছে। সেখানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার না পেয়ে আমার কক্ষে এসে বিভিন্ন ভাবে হুমকি দেয়। সেখানে দুইজনকে চিনি একজন যুবদলের হাসানুর রহমান আরেকজন লায়ন। 

আমি এবিষয়ে থানায় একটি জিডি করেছি। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, আপনি যেটা বলছেন সবই ঠিক আছে। আমি কোন ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে নাই।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এবিষয়ে একটি জিডি করেছেন। সেখানে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
এঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে চিকিৎসক ও নার্সররা মানববন্ধন করেছেন।


আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft