সোমবার ২২ জুন ২০২৬
ত্রাণ বিতরণে বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সাথে সমন্বয়ের নির্দেশ ইউএনও’র
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৮০০)
লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদুল ফিতর উপলক্ষে  সরকারি ত্রাণের চাল বিতরণে বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক । এ সংক্রান্ত একটি নির্দেশনা গত ৫ মার্চ ইউএনও স্বাক্ষরিত পত্রে  উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের  কাছে পাঠানো হয়েছে। 

পত্রে দেখা যায়, ১নং বড়খাতায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও ইউনিয়ন বিএনপির সম্পাদক মোবাইদুর রহমান মিঠুর স্ত্রী রাভানা বেগম, ২নং গড্ডিমারীতে ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার, সিংগিমারী ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম আলম ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ: মোতালেবের স্ত্রী হোসনেআরা, টংভাঙ্গা ইউনিয়নে উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরনবী কাজলের স্ত্রী নাছরীন ফারহানা সোহাগ, সিন্দুর্না ইউনিয়নে বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা আ: সালামের স্ত্রী শাহানাজ পারভীন, পাটিকাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম মোজা ও বিএনপি নেতা রফিকুল ইসলামের স্ত্রী শাপলা বেগম, ডাউয়াবাড়ী ইউনিয়নে বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও ইউনিয়ন বিএনপির আহবায়কের স্ত্রী মাকতুবা ওয়াশিম বেলীসহ বিভিন্ন ইউনিয়নে এভাবে বিএনপি নেতা ও তাদের স্ত্রীকে গণ্যমান্য ব্যক্তি  হিসেবে  উল্লেখ করে ইউনিয়ন পরিষদে চিঠি পাঠানো হয় ।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক জানান, সবার সাথে সমন্বয় করে অফিসিয়াল নিয়ম মেনে গণমান্য ব্যক্তিদের তালিকা তৈরী করে ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়েছে। যদি কোনো নামে অভিযোগ থাকে আমার তা পরিবর্তন হবে।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft